শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজ। শুক্রবার বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামস্থ সিনেমা হল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭ বছর ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বিভিন্ন সরকারি খাল, কৃষিজমি ও পুকুর ভরাট করে আসছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের দোসররা এবং ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপিতে কিছু অনুপ্রবেশকারী মিলে পরিকল্পিতভাবে সরকারি জায়গা দখল করে ভরাট করছে। তারা স্থানীয় পর্যায়ে সরকারি রাস্তা ব্লক করে এবং মানুষের বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেজারের পাইপলাইন বসিয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই অবৈধ পাইপলাইনগুলো বসানোর ফলে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচল করে, কিন্তু পাইপলাইনের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভুক্তভোগীদের মধ্যে যারা প্রতিবাদ করার চেষ্টা করেছেন, তাদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা আমাদের গ্রাম এবং ফসলি জমি রক্ষার স্বার্থে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড আর হতে দেব না। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন।"

বক্তারা অবিলম্বে এই অবৈধ পাইপলাইনগুলো অপসারণ এবং সরকারি খাল, পুকুর ও কৃষিজমি দখলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অবৈধ দখলদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক, যাতে স্থানীয় পরিবেশ ও জনজীবন স্বাভাবিক থাকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়ার হোসেন, স্থানীয় স্বপন খান, দুলাল, মনির খান, মামুন খান, মজিবর ফকির, কাদির, আরিফ, নিঝুম মাদবর, বিজয় মাদবর, পারভেজ, আকাশ বেপারী, রাব্বি, আশিক দেওয়ান, লিওন ও সৌরভ প্রমুখ।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪