সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর। তাই তাদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কলাবাগানে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানও বাড়াতে হবে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের সমন্বয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তাদের মধ্যে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন মন্ত্রী। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও

শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্...

২০২৬-১০-০৫ ১৯:৪১

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

জাতীয়

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানী (২৮) নামের এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভি...

২০২৬-১০-০৫ ১৮:২১

আমরা কেমন ঢাকা চাই : শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক

জাতীয়

আমরা কেমন ঢাকা চাই : শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক

‘আমরা কেমন ঢাকা চাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর জলাবদ্ধতা, ডেঙ্গু, পরিচ্ছন্নতা, যানজট, হকার সমস্যা, ফুটপাত দখল...

২০২৬-১০-০৪ ২২:৩৩