সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সেলফি তুলতে গিয়ে ধাক্কা জুটল ভক্তের, ফিরেও তাকালেন না আলিয়া

সেলফি তুলতে গিয়ে ধাক্কা জুটল ভক্তের, ফিরেও তাকালেন না আলিয়া

রূপালি পর্দার প্রিয় তারকাকে কাছে পেয়ে ফ্রেমবন্দি হওয়ার আকুলতা ভক্তদের কাছে চিরন্তন। কিন্তু সেই চেষ্টা করতে গিয়েই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এক ভক্ত। আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গেলে তাকে ধাক্কা দেন অভিনেত্রীর দেহরক্ষী। এ ঘটনার সময় সেই ভক্তের দিকে ফিরেও তাকাননি আলিয়া।

সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই নেটদুনিয়ায় আলোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত শুক্রবার মুম্বাইয়ে আলিয়ার প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ভেন্যু ছেড়ে যাওয়ার সময় প্রিয় তারকাকে একনজর দেখতে ও ছবি তুলতে ঘিরে ধরেন অনেক ভক্ত।

আলিয়াও বেশ শান্তভাবে তাদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এক যুবক আলিয়ার খুব কাছে এসে সেলফি তোলার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই অভিনেত্রীর দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

কিছুক্ষণ পর সেই অনুরাগী আবারও চেষ্টা করেন আলিয়ার সঙ্গে ছবি তোলার। পরের বারও তিনি সফল হন না। সে সময়ও তাকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনার সময় আলিয়া অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন। তার পাশে এমন ঘটনা ঘটল, তা যেন টেরই পাননি অভিনেত্রী। ফলে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও দেখাননি তিনি।

উল্লেখ্য, বোনের সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন আলিয়া ভাট। সেখান থেকে নির্মিত আলিয়ার নতুন এই সিনেমা ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে তাকে, যা ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

আরও

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী

বিনোদন

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী

নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে বরাবরই স্পষ্টবাদী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন নিয়ে কেউ অযাচিত প্রশ্ন করলে তা নিয়েও মুখ খুল...

২০২৬-০৯-১১ ২২:৪১

গানে অভিষেক হানিয়া আমিরের, চমক রাখি সাওয়ান্ত

বিনোদন

গানে অভিষেক হানিয়া আমিরের, চমক রাখি সাওয়ান্ত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার পা রাখলেন সংগীতের জগতে। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয় তৈ...

২০২৬-০৯-১১ ২১:৩৮

হংকংয়ে মেহজাবীনের ছবি, ভক্তদের প্রশংসার ঝড়

বিনোদন

হংকংয়ে মেহজাবীনের ছবি, ভক্তদের প্রশংসার ঝড়

হংকংয়ে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিগুলোতে তাকে বেশ ফুরফুরে মেজা...

২০২৬-০৯-১১ ২০:০৫

‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’

বিনোদন

‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক...

২০২৬-০৯-১০ ২২:৪৮

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

বিনোদন

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

মাইনুল আহসান নোবেল—বাংলা গানে নতুন সম্ভাবনার আলো হয়ে জ্বলে উঠেছিলেন। কলকাতার ‘সারেগামাপা’ আয়োজনে গিয়ে তুলেছিলেন ঝড়। এরপর...

২০২৬-০৯-১০ ১৩:১৯