মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শেফালিকে আউটের পর অঙ্গভঙ্গি, জরিমানা ফাতিমা সানার

শেফালিকে আউটের পর অঙ্গভঙ্গি, জরিমানা ফাতিমা সানার

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির খেলোয়াড় ও সহযোগী স্টাফদের আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে ফাতিমাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমার বলে ওপেনার শেফালি বর্মা আউট হওয়ার পর প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে অঙ্গভঙ্গি করেন তিনি। এই আচরণকেই আইসিসির আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে।

২৪ মাসে দ্বিতীয় অপরাধ

গত ২৪ মাসের মধ্যে এটি ফাতিমা সানার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে এই সময়ে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।

এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

সর্বশেষ ঘটনায় ফাতিমা নিজের অপরাধ স্বীকার করেছেন। পাশাপাশি এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আম্পায়ারদের অভিযোগ

ফাতিমার বিরুদ্ধে অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী। এ ছাড়া তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসানও অভিযোগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

আইসিসির লেভেল-১ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এর সঙ্গে এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।

ফাতিমার ক্ষেত্রে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

খেলাধুলা

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

বিশ্বের আনাচে কানাচে কত ক্রিকেটারই তো থেকে যান, যাদের নিয়ে কোনো খবর হয় না। কিন্তু বিল জেঙ্কিনসন শিরোনামে এলেন বিদায় নেও...

২০২৬-০৯-০৭ ১১:৩৯

চেলসির প্রতিরোধ ভেঙে আর্সেনালের রোমাঞ্চকর জয়

খেলাধুলা

চেলসির প্রতিরোধ ভেঙে আর্সেনালের রোমাঞ্চকর জয়

দলবদলে বাজিমাত করা চেলসি লন্ডনের এমিরেটস মাঠে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিল গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে।...

২০২৬-০৯-০৭ ১০:০৩

সেমিফাইনালে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

খেলাধুলা

সেমিফাইনালে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (রোববার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধর...

২০২৬-০৯-০৬ ১৩:৪৬

দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইনের জোড়ায় ইন্টারের জয়

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইনের জোড়ায় ইন্টারের জয়

সান সিরোতে ইন্টার মিলান ও নাপোলি ম্যাচে রোমাঞ্চের ছড়াছড়ি। অথচ প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটের ব্যবধানে...

২০২৬-০৯-০৬ ১২:০৬

দ্রুততম ডাবল সেঞ্চুরির ১০ বছর পর ডাক পেলেন জাতীয় দলে

খেলাধুলা

দ্রুততম ডাবল সেঞ্চুরির ১০ বছর পর ডাক পেলেন জাতীয় দলে

১৯৮৫ সালের জানুয়ারিতে ওয়ানখেড়েতে বারোদার বিপক্ষে বোম্বের হয়ে ১২৩ বলে ২০০ রান করেছিলেন শাস্ত্রী। সেটি ছিল প্রথম শ্রেণির ক...

২০২৬-০৯-০৬ ১২:০৫

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

খেলাধুলা

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। একমাত্র গোল করেন আর্লিং হালান্...

২০২৬-০৯-০৬ ০৮:৩০