বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাটুরিয়া ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

সাটুরিয়া ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

নিহতরা হলেন- সাটুরিয়ার চরতিল্লি গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) ও আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কংক্রিটবোঝাই একটি ট্রাক সাটুরিয়া উপজেলার দড়গ্রাম থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরহী আলম ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কালু মিয়া মারা যায়। এবং বিকেলে মোটরসাইকেল চালক সুনামিয়াও মারা যান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদাবাজি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য আব্দুল লতিফক...

২০২৬-০৯-১০ ১৬:২১

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

সারা দেশ

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারীকে আট...

২০২৬-০৯-১০ ১৬:১৮

মোল্লা খায়রুল ইসলাম পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

সারা দেশ

কেডিএসএ নির্বাচন মোল্লা খায়রুল ইসলাম পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে ১৪ দফার ইশতেহার ঘোষণা করেছে মোল্লা খায়রুল ইসলাম পরিষদ।

২০২৬-০৯-১০ ১৬:১৬

লিভার সিরোসিসে আক্রান্ত এশামনির  চিকিৎসায় দরকার প্রায় ৭০ লাখ টাকা

সারা দেশ

লিভার সিরোসিসে আক্রান্ত এশামনির চিকিৎসায় দরকার প্রায় ৭০ লাখ টাকা

এগার বছরের এশামনি জটিল লিভার সিরোসিস রোগে আক্রান্ত। মেধাবী এই শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। চার দেয়ালেই আটকে আ...

২০২৬-০৯-১০ ১৬:১৩

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

সারা দেশ

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর বলে জানিয়েছেন নির্বাচন ক...

২০২৬-০৯-১০ ১৩:১৫