বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপ (ফেনী-ড-০৮৩৮) সিগন্যাল দিয়ে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে গাড়িটি থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শাড়ি-কাপড়ের গাইটগুলো ফেনী নদী পার করে বোটে বাংলাদেশে আনা হয়। এরপর পিকআপে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার তথ্য নিশ্চিত করে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানায়, উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।