বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদাবাজি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য আব্দুল লতিফকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার(ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার। 

গ্রেফতারকৃত আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলী উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য । তিনি ওই মামলার প্রধান আসামি।

এজাহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা দেওয়া, বিভিন্ন সময় চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন -এমনকি দাবিকৃত চাঁদার টাকা না দিলে ক্ষয়ক্ষতি করবে মর্মে হুমকি প্রদর্শন করা হয়েছে । এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে সাদুল্লাহপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। বাসটি ঠুটিয়া পাকুরিয়া এলাকায় পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে  ৯ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯