বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০ জন

পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১৯০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একইসঙ্গে নতুন করে ৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ১৮৫ জনের গ্রেড এবং ২ হাজার ৯৭৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৩৯ হাজার ৭৯৮ জন ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব আবেদনের পর মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর দেখা যায়, ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৯০ জন শিক্ষার্থী নতুন করে ফেল থেকে পাস করেছেন।

এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর ৮৩ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

১০ আগস্ট প্রকাশিত ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

আরও

কমলগঞ্জ বাউন্ডারি দেয়াল না করায় হামলা-লুটপাটের মামলা, প্রত্যাহারে হুমকির অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জ বাউন্ডারি দেয়াল না করায় হামলা-লুটপাটের মামলা, প্রত্যাহারে হুমকির অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ না করাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে মারধর, ঘরে হামলা ও স্বর্ণালংক...

২০২৬-০৯-০৯ ২৩:২২

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেনের

সারা দেশ

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেনের

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীদের...

২০২৬-০৯-০৯ ২২:৩৭

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার  মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সারা দেশ

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্য...

২০২৬-০৯-০৯ ২২:৩৩

অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

সারা দেশ

অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

ঢাকার ধামরাই বাজারের মতিপাল এন্ড সন্স নামে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিলো। সা...

২০২৬-০৯-০৯ ২২:৩২

আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর বিচার ও নিখোঁজ রনিকে উদ্ধারের দাবি

সারা দেশ

আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর বিচার ও নিখোঁজ রনিকে উদ্ধারের দাবি

সৌদি আরবে নিখোঁজ যুবক নজরুল ইসলাম রনিকে অবিলম্বে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা এবং আরহান রিক্রুটিং এজেন্সির মাল...

২০২৬-০৯-০৯ ২২:৩০