বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর বিচার ও নিখোঁজ রনিকে উদ্ধারের দাবি

আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর বিচার ও নিখোঁজ রনিকে উদ্ধারের দাবি

সৌদি আরবে নিখোঁজ যুবক নজরুল ইসলাম রনিকে অবিলম্বে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা এবং আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর প্রতারণা ও মানবপাচারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের ডামুড্যায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর মাধ্যমে গত ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে ডামুড্যার সন্তান নজরুল ইসলাম রনি সৌদি আরবে গমন করেন। সেখানে তাকে একটি রেস্তোরাঁয় কাজ দেওয়ার কথা থাকলেও শাহীন বাবুর নির্দেশে স্থানীয় এক প্রবাসী (মিঠুন) রনিকে দিয়ে অবৈধ কাজ করানোর চেষ্টা চালায়। রনি তাতে রাজি না হওয়ায় তাকে চুরি ও চুরির চক্রান্তের মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেইল ও নির্যাতন করা হয়। এর পর থেকেই রনি নিখোঁজ রয়েছেন। তিনি আদৌ বেঁচে আছেন কি না, সে বিষয়ে তার পরিবার এতদিনেও কোনো সন্ধান পায়নি।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রতারক চক্রটি ভুয়া টিকিট ও ভুয়া আকামার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া ভিসার কথা বলে সৌদি কফিলের কাছে পাসপোর্ট কেড়ে নিয়ে জিম্মি করা, দিনে মাত্র একবেলা শুকনো ভাত খেতে দেওয়া এবং বন্দি রেখে অমানবিক নির্যাতন চালানোর মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়েছে এই চক্রটি।

​মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে শাহীন বাবুসহ প্রতারক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং নিখোঁজ রনিকে উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

সারা দেশ

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক...

২০২৬-০৯-০৯ ২২:২৯

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সারা দেশ

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হককে দল থেকে বহিষ্কার ক...

২০২৬-০৯-০৯ ১৯:০৫

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

সারা দেশ

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ইলিশ মাছ কম দেওয়ার অভিযোগে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে...

২০২৬-০৯-০৯ ১৮:০৭

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার...

২০২৬-০৯-০৯ ১৮:০২

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিন - আশরাফ উদ্দিন

সারা দেশ

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিন - আশরাফ উদ্দিন

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিনে পরিনতি, মীরসরাই এর এমপি নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষক দলের উপ...

২০২৬-০৯-০৯ ১৭:৫৫

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন প্রদান শুরু

সারা দেশ

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন প্রদান শুরু

বাগেরহাটে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান (ভ্যাকসিন) কার্যক্রম...

২০২৬-০৯-০৯ ১৭:৫৪