বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

ঢাকার ধামরাই বাজারের মতিপাল এন্ড সন্স নামে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিলো। সাধারণ ক্রেতারা প্রতারিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। অবশেষে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মতিপাল এন্ড সন্স এর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় একটি হোটেল, মোদি দোকান ও ফলের দোকান কে জরিমানা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। এসময় মতিপাল এন্ড সন্স এর মালিক তন্ময় পাল কে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, এছাড়া দুটি মোদি দোকানে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানে ১০ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মান, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। ওই ধারায় অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি বা প্রস্তুত করা এবং নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যসামগ্রী উৎপাদন বা পরিবেশনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছরের জেল বা ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

সারা দেশ

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক...

২০২৬-০৯-০৯ ২২:২৯

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সারা দেশ

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হককে দল থেকে বহিষ্কার ক...

২০২৬-০৯-০৯ ১৯:০৫

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

সারা দেশ

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ইলিশ মাছ কম দেওয়ার অভিযোগে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে...

২০২৬-০৯-০৯ ১৮:০৭

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার...

২০২৬-০৯-০৯ ১৮:০২

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিন - আশরাফ উদ্দিন

সারা দেশ

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিন - আশরাফ উদ্দিন

খাল, রাস্তা,সংস্কার বৃক্ষরোপণ এখন প্রতিদিনের রুটিনে পরিনতি, মীরসরাই এর এমপি নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষক দলের উপ...

২০২৬-০৯-০৯ ১৭:৫৫

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন প্রদান শুরু

সারা দেশ

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন প্রদান শুরু

বাগেরহাটে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান (ভ্যাকসিন) কার্যক্রম...

২০২৬-০৯-০৯ ১৭:৫৪