বুধবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে৷ মুস্তাকিন ইলেকট্রিক দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি নগরীর ২নং কাসেম সড়কের শহিদুলের পুত্র।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পিছনের গলিতে ৪ টি মোটরসাইকেল যোগে ৮ জনের একটি সন্ত্রাসী দল মুস্তাকিন এর পিঠে ছুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। কি কারনে এই হত্যাকান্ত বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা আশপাশের সিসি ক্যামেরা দেখে উদঘাটনে কাজ চলছে বলে জানান তিনি।