শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

উজবেকিস্তানে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। বৃটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে দ্বন্দ্ব, খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স সব মিলিয়ে বাংলাদেশ গ্রুপের তিন ম্যাচই হেরেছে এবং পরবর্তী বাছাই টুর্নামেন্টে খেলতে পারবে না। এমন পরিস্থিতির পরও ডেভলপমেন্ট কমিটি কিংবা ফেডারেশন কোনো তদন্ত কমিটি গঠন করেনি।

আজ বিকেলে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর ব্যক্তিগত অফিসে সভা হয়েছিল। সেই সভায় অ-২০ টিমে থাকা কোচ, ম্যানেজার, ফিজিওসহ সংশ্লিষ্ট সবাইকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর ডেভলপমেন্ট কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে কমিটি সূত্রে। 

জেরার্ড জোন্সকে বাফুফে দুই বছরের জন্য তৃণমূল ফুটবলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। জোন্সকে বিদায় করে কোচ শূন্যতার মধ্যে পড়েছে ফেডারেশন। সামনে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। ঐ টুর্নামেন্টের জন্য আবার বিদেশি কোচকেই নিয়োগ দিতে চায় ফেডারেশন।

বিগত দুই বিদেশি কোচের নিয়োগ প্রক্রিয়ায় ডেভলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেমের ভূমিকা ছিল অনেক বেশি। এ নিয়ে আজকের সভায় খানিকটা চাপের মুখে ছিলেন তিনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছাইদ হাসান কানন নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ফেডারেশনের ট্যাকনিক্যাল ব্যক্তিদের প্রাধান্যের দাবি জানিয়েছেন।


 

আরও

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২