রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

 

গ্ল্যামার জগতের উজ্জ্বল পরিবেশ, সামনে সারিবদ্ধ ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি; সবকিছুই স্বাভাবিক ছন্দে চলছিল। তবে মুহূর্তেই যেন থমথমে একটা অবস্থা তৈরি হলো। ভাই সালমান খানকে নিয়ে এক প্রশ্নে বিরক্তি প্রকাশ করলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। মুম্বাইয়ে একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচারণার অনুষ্ঠানে এমনটাই ঘটে। 

 

সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আরবাজ। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ এক আলোকচিত্রী তাকে ভাই সালমান খানের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করে বসেন। ট্রলকারীদের উদ্দেশ্যে দেওয়া সালমানের বক্তব্যের প্রসঙ্গ তুলতেই দৃশ্যপট বদলে যায়। 

প্রশ্নটি শোনামাত্রই সরাসরি উত্তর না দিয়ে আরবাজ সংক্ষেপে বলেন, ‘এক্সকিউজ মি... ধন্যবাদ, ধন্যবাদ।’ এরপর তিনি সামনে এগিয়ে গিয়ে ছবির জন্য পোজ দিতে শুরু করেন। 

তবে ফটোশুট শেষে আবার পেছনে ফিরে অসন্তোষ-রাগ প্রকাশ করে ওই আলোকচিত্রীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘প্রশ্নটি কি আজকের এই ইভেন্টের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত ছিল?’

 

কিছুদিন আগে সামাজিক মাধ্যমে আরেক ছোট ভাই সোহেল খানের শারীরিক চেহারার পরিবর্তন নিয়ে তৈরি হওয়া ট্রলের কড়া জবাব দিয়েছিলেন সালমান খান। ‘বিগ বস ২০’-এর একটি পর্বে ভাই সোহেলের পাশে দাঁড়িয়ে ট্রলকারীদের ধুয়ে দিয়ে সালমান বলেছিলেন, ‘অন্যকে নিয়ে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারা ও শরীর দেখুন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে তাকান, তারপর কথা বলুন। কারো ওজন কমা বা বাড়া স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা নিয়ে সোহেল কিংবা বরুণের মতো মানুষদের খামোখা উপহাস করা মেনে নেওয়া যায় না।’

ভাইয়ের সেই মন্তব্যের জের ধরেই ব্র্যান্ড ইভেন্টে আরবাজকে প্রশ্নটি করা হয়েছিল, যা মোটেও ইতিবাচকভাবে নেননি এই অভিনেতা। 

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিহু অ্যাটাক’ সিনেমায় সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে আরবাজ খানকে। সিনেমাটিতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন দেব মেনারিয়া, ডেইজি শাহ, রাহুল দেব, রাজা মুরাদ, যুক্তি কাপুর ও হিতেন তেজোয়ানি।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১