বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শাকিরা-বার্না বয়ের কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’

শাকিরা-বার্না বয়ের কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’

কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) মুক্তি পাওয়া প্রায় চার মিনিট দৈর্ঘ্যের গানটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আফ্রোবিটস, নৃত্যধর্মী পপ, রেগেটন এবং বিশ্বসংগীতের সংমিশ্রণে তৈরি গানটিতে ফুটবলের আবেগ, সংগ্রাম ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়েছে। এর আগে সপ্তাহখানেক আগে গানটির এক মিনিট সাত সেকেন্ডের ঝলক প্রকাশ করেছিলেন শাকিরা।

শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় ফিফা জানায়, গানটি থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

এটি ফিফা বিশ্বকাপের জন্য শাকিরার দ্বিতীয় অফিসিয়াল গান। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ উপলক্ষে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করে। গানটি বিলবোর্ড হট ল্যাটিন সং চার্টে দ্বিতীয় স্থানে উঠেছিল এবং দীর্ঘ ৪২ সপ্তাহ ল্যাটিন ডিজিটাল সং বিক্রির তালিকার শীর্ষে ছিল।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। আর ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যা বিশ্বকাপ চলাকালে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে।

এদিকে বিশ্বকাপ ফাইনালের বিরতিতে বিশেষ সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে মঞ্চ মাতাবেন মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড

আরও

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

খেলাধুলা

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে সাংবাদিকদের প্রেস সেন্টারে ব্যস্ততা। কেউ আইভোরি কোস্ট-নরওয়ে ম্যাচের বিশ্লেষণ করছেন, আবার কেউ...

২০২৬-০৭-০১ ০৯:৩৫

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

খেলাধুলা

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডি...

২০২৬-০৭-০১ ০৮:২৭

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

খেলাধুলা

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের রূপকথা শেষ ৩২ এ ফুরিয়ে যায়নি। ডালাস স্টেডিয়ামে তারা আইভরি কোস্টকে হারিয়েছে। আর্লিং হালান...

২০২৬-০৭-০১ ০৮:২৫

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২