মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রোনালদোকে সতীর্থরাই ‘বয়কট’ করেছেন!

রোনালদোকে সতীর্থরাই ‘বয়কট’ করেছেন!

স্পেনের কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে কথা বলেছেন সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। আফটার ফুট আরএমসি অনুষ্ঠানে তিনি দাবি করেন, রোনালদো তার সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। এমনকি পুরো টুর্নামেন্টজুড়েই তাকে ‘বয়কট’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার মতে, রোনালদোর মতো একজন ফুটবলারকে দলে রাখলে পুরো দলের কৌশলই তার সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর মতো করে সাজানো উচিত।

জর্কায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেন, তাহলে দলকেও তার জন্য খেলতে হবে। কিন্তু সেটাই হয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছিল, নিজের দলই তাকে বয়কট করছিল। তারা তাকে বল দিচ্ছিল না, এমন জায়গায় বল পৌঁছে দিচ্ছিল না যেখানে সে সবচেয়ে কার্যকর হতে পারে। হয় তাকে দলে নেবেন না, নয়তো নিলে নিশ্চিত করবেন যে দল তার জন্যই খেলছে।‘

জর্কায়েফের বিশ্বাস, আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। পুরো টুর্নামেন্টজুড়ে রোনালদো ও তার সতীর্থদের মধ্যে বোঝাপড়ার অভাবও সমালোচনা করেন তিনি।

তবে জর্কায়েফের এই মন্তব্য এসেছে এমন এক বিশ্বকাপের পর, যেখানে পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর থেকেই অধিনায়ক রোনালদোকে ঘিরে বিতর্ক তীব্র হয়ে ওঠে। বিষয়টি শুধু দলের ভেতরেই নয়, সমর্থকদের মধ্যেও মতভেদের সৃষ্টি করেছিল।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮