শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মানবপাচার, জ্বালানি, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে এরিক গিলান মানবপাচার এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন, জ্বালানি বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশন নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গসংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চান এরিক গিলান। পাশাপাশি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফর সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে শামা ওবায়েদ বলেন, সফরটি সফল হয়েছে। সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান, বিভিন্ন স্টার্টআপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বাড়তি আর্থিক সহায়তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।

আরও

নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

জাতীয়

নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

দেশের অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থাকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত...

২০২৬-১০-০৮ ১৫:৫৪

জাল দলিলে ২৩ কোটি টাকার সরকারি জমি দখল, নেপথ্যে গণপূর্তের প্রকৌশলী!

জাতীয়

জাল দলিলে ২৩ কোটি টাকার সরকারি জমি দখল, নেপথ্যে গণপূর্তের প্রকৌশলী!

চট্টগ্রামের আগ্রাবাদে ২৩ কোটি ৬৮ লাখ টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে মা-সন্তানসহ একটি পরিবারের সাত সদস্য ও...

২০২৬-১০-০৭ ১৭:৫৪

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয়

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর...

২০২৬-১০-০৭ ১৬:৪৯

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

জাতীয়

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের 'অপতৎপরতা' কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহ...

২০২৬-১০-০৭ ১৪:৫৭