শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, দলের মানসিকতা ও জয়ের ক্ষুধা এবার রিয়ালকে সাফল্যের পথে ফিরিয়ে নেবে।

কাল থেকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগার ২০২৬-২৭ মৌসুমের। ২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রিয়াল। নতুন মৌসুমের আগে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেলে কথা বলেছেন এমবাপ্পে। সেখানে উঠে এসেছে প্রস্তুতি, দলের সঙ্গে তার লক্ষ্য এবং কোচ হোসে মরিনিয়ো প্রসঙ্গ।

নিজের প্রস্তুতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, কারণ এই সময়টাতেই আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারি। ম্যাচ শুরু হলে শরীরের ওপর চাপ নিয়ন্ত্রণ করতে হয়। এখনই সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার সময়, যাতে লিগের প্রথম ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি।’

কোচ মরিনিয়োর প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপের সময় এবং গত কয়েকদিনেও আমাদের অনেক কথা হয়েছে। এমন একজন অভিজ্ঞ কোচ পাওয়া অত্যন্ত ইতিবাচক ব্যাপার, যিনি জানেন কীভাবে জিততে হয় এবং জয়ের ধারায় পৌঁছানোর পথ তার জানা আছে।’ 

দুই মৌসুমে ট্রফিহীন থাকার পর এবার অবশ্য লক্ষ্য নিয়ে কোনো রাখঢাক রাখেননি এমবাপ্পে, ‘আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব। আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা সম্ভব হবে, কারণ আমি দলের মধ্যে সেই ক্ষুধা দেখতে পাচ্ছি। পুরো বছর আমরা মনোযোগ ধরে রাখব, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকদের খুশি করতে পারি। দলের হয়ে শিরোপা জেতা এবং সমর্থকদের আনন্দ দেওয়া ছাড়া গুরুত্বপূর্ণ কিছু নেই।’

দুই বছর আগে আজকের দিনেই রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। ইউয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে সেই প্রথম গোলের স্মৃতিও ফিরে দেখেছেন এমবাপ্পে। দিনটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন দলের হয়ে প্রথম ম্যাচ সবসময়ই স্পেশাল, আর যখন সেই দলটা রিয়াল মাদ্রিদ হয়, তখন বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ ও জাদুকরী হয়ে ওঠে—বিশেষ করে সেটি যখন কোনো ফাইনাল ম্যাচ ছিল।’

রিয়াল মাদ্রিদে আসার স্বপ্ন এখনো প্রতিদিন উপভোগ করেন বলেও জানান এমবাপ্পে, ‘এখানে আসা আমার স্বপ্ন ছিল এবং প্রতিদিন এখানে থাকার সুযোগ পাওয়াটাও এখনো স্বপ্নের মতো। আমি বর্তমানকে উপভোগ করতে জানি। রিয়াল মাদ্রিদে থাকার জন্য আমি কতটা ভাগ্যবান, সেটা তবে এখন আমাদের জিততেই হবে।’ 

সবশেষে রিয়াল সমর্থকদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘হ্যালো মাদ্রিদস্তারা। গত দুই বছর ধরে আপনারা আমাদের যে সমর্থন জুগিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানানোর জন্যই এই বার্তা। আমি জানি এই বছরটি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে এবং আমরা একসাথে দারুণ সব অর্জন করব। আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সত্যি বলতে আমরা প্রস্তুতই আছি।’

আরও

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০

ড্রপ-ইন পিচে এবার কি নতুন ইতিহাস রচনা করতে পারবে টাইগাররা?

খেলাধুলা

ড্রপ-ইন পিচে এবার কি নতুন ইতিহাস রচনা করতে পারবে টাইগাররা?

অপেক্ষা কেবল রাতটুকুর। ব্যাস, তারপর মানে বৃহস্পতিবার কাকডাকা ভোরে শুরু বাংলাদেশ আর অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বাংলাদেশ সময়...

২০২৬-০৮-১২ ২২:৪৪

পেলের খেলা ক্লাবে যোগ দিয়ে যা বললেন সামিত সোম

খেলাধুলা

পেলের খেলা ক্লাবে যোগ দিয়ে যা বললেন সামিত সোম

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের চুক্তির মেয়াদ শেষে ঐতিহ্যবাহী আমেরিকান ক্লাব নিউ...

২০২৬-০৮-১২ ২২:৩১

ম্যারাডোনার মৃত্যু: চিকিৎসকদের চরম অবহেলার চাঞ্চল্যকর তথ্য

খেলাধুলা

ম্যারাডোনার মৃত্যু: চিকিৎসকদের চরম অবহেলার চাঞ্চল্যকর তথ্য

ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের চরম অবহেলার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০২০ সালে কিংবদন্তি...

২০২৬-০৮-১২ ১৬:১৯

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

খেলাধুলা

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পল পগবা। ছিলেন ফ্রান্স একাদশের নিয়মিত মুখ। বিশ্বকাপের পর আর...

২০২৬-০৮-১১ ২৩:৩০