বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রিহ্যাবের আবাসন মেলা ও এজিএম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

রিহ্যাবের আবাসন মেলা ও এজিএম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়

আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম), চার দিনের আবাসন মেলা, কর্মচারী নিয়োগ, চাকরিচ্যুতসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রিহ্যাব পরিচালনা পর্ষদের একাংশের পক্ষে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এমন নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, অভিযোগের বিষয়ে আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে শুনানি হবে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখতে রিহ্যাব সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী শনিবার (১ আগস্ট) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে রিহ্যাবের এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া ১২ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হওয়ার কথা ছিল।

রিহ্যাব সূত্রে জানা গেছে, সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে দুই কোটি টাকার আর্থিক অনিয়ম, এক নারী পরিচালকের সঙ্গে অন্য এক পরিচালকের অসাধাচরণসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়েছে। 

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২২ জুলাই পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া সংগঠনের তহবিল থেকে সভাপতি আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাকের যৌথ স্বাক্ষরে দুই কোটি টাকা উত্তোলন করেছেন। এ ছাড়া গত তিন মাসে তহবিল থেকে ৫০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এখন পর্যন্ত সেই ব্যয় পরিচালনা পর্ষদের সভায় পেশ করে অনুমোদন নেওয়া হয়নি।

তাঁদের অভিযোগ, রিহ্যাবের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের সুযোগ না দিয়ে নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে স্ট্যান্ডিং কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতি, রিহ্যাব কার্যালয়ের গোপন তথ্য ফাঁস, ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাতিলসহ কয়েকটি অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রিহ্যাবের সভাপতি মো. আলী আফজাল সমকালকে বলেন, এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা। যতগুলা কাজ হয়েছে তার সবকটি পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই করা হয়েছে। যে দুই কোটি টাকার কথা বলা হয়েছে, সেই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই ওই অর্থ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে যেসব স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে সেগুলোও পরিচালনা বোর্ডের অনুমোদনক্রমে করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর নতুন কমিটি গত তিন মাসে যতগুলো পদক্ষেপ নিয়েছে তার সব তথ্য প্রমাণ আছে। শুনানিতে তথ্য-প্রমাণসহ বিস্তারিত তুলে ধরা হবে।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩