সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রদ্রির জন্য বার্সার প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলো ম্যানচেস্টার সিটি

রদ্রির জন্য বার্সার প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলো ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। তার জন্য ম্যানচেস্টার সিটিকে ৩৮.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫২ মিলিয়ন ডলার) প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে সেই প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রদ্রিকে ছাড়তে রাজি হলেও ম্যানচেস্টার সিটির চাওয়া প্রায় ৬৮ মিলিয়ন পাউন্ড।

৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে সিটির বর্তমান চুক্তির আর মাত্র এক মৌসুম বাকি। তাই চলতি গ্রীষ্মে তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হলেও এখন দৌঁড়ে এগিয়ে রয়েছে লা লিগার আরেক ক্লাব বার্সেলোনা।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। কোচ পেপ গার্দিওলার অধীনে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি।

এরপর ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেতেন ব্যালন ডি’অর। যদিও গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি অংশ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন রদ্রি। স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮