বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

রান্নাঘরে থাকা স্বাস্থ্যের উপকারী বন্ধুদের চিনে নিন

রান্নাঘরে থাকা স্বাস্থ্যের উপকারী বন্ধুদের চিনে নিন

সংক্রামক ব্যাধি বা সাধারণ ঠান্ডা জ্বরে আমরা অনেক সময় সরাসরি ওষুধের ওপর নির্ভর করি। কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু বিস্ময়কর খাবার উপহার দিয়েছে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। ওষুধের ওপর নির্ভরতা কমাতে এই খাবারগুলোর বিষয়ে জেনে রাখা ভালো। তাতে একদিকে যেমন ওষুধ কেনার অর্থ বেঁচে যাবে, অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকবে। কী সেই সব খাবার, যেগুলো আপনার রান্নাঘরেই আছে? দেখে নিন—

 

শক্তিশালী জীবাণুনাশক রসুন ও পেঁয়াজ

 

রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি ই-কোলাই ও স্ট্যাফিলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া দমনে কার্যকর। অন্যদিকে, পেঁয়াজের সালফার যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সর্বোচ্চ উপকার পেতে এগুলো কাঁচা বা হালকা রান্না করে খাওয়া ভালো।

 

প্রদাহ উপশমে আদা ও হলুদ

 

আদায় থাকে জিঞ্জারল আর হলুদে থাকে কারকিউমিন। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আদা-চা বা কাঁচা আদা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। হলুদ পাকস্থলীর আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। উল্লেখ্য, হলুদের কার্যকারিতা বাড়াতে এটি স্বাস্থ্যকর চর্বি; যেমন দুধ বা তেলের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো।

 

ত্বকের সুরক্ষা ও জীবাণু নাশ

 

মধু, ত্বকের সংক্রমণ ও পোড়া ক্ষত সারাতে জাদুর মতো কাজ করে। এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করতে পারে। অন্যদিকে, নারকেল তেলের লরিক অ্যাসিড ক্ষতিকর ভাইরাস ও ফাঙ্গাস দূর করতে সহায়ক।

 

ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার যম ওরেগানো ও লবঙ্গ

 

ওরেগানো অয়েল এবং লবঙ্গের ইউজেনল উপাদানটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে পরিচিত। এগুলো অন্ত্রের সংক্রমণ এবং দাঁতের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর।

 

প্রোবায়োটিকস সমৃদ্ধ খাবার

 

সুস্থ শরীরের জন্য পেটের সুস্বাস্থ্য বা গাট হেলথ অত্যন্ত জরুরি। দইয়ের মতো প্রোবায়োটিকস খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। এটি পরোক্ষভাবে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। দইয়ের সঙ্গে মাঝেমধ্যে পান্তাভাতও খেতে পারেন। এটিও প্রোবায়োটিকস জাতীয় খাবার। এ ছাড়া ঘোল বা ছাঁচ, পানযোগ্য গাঁজানো দুধ কেফির, বাঁধাকপি বা মুলা দিয়ে তৈরি কোরিয়ান গাঁজানো সবজি কিমচি খেতে পারেন। এ ছাড়া প্রোবায়োটিকস জাতীয় খাবারের মধ্যে আছে লবণ দিয়ে গাঁজানো বাঁধাকপি সাউরক্রাউট, শুধু লবণ ও পানি দিয়ে গাঁজানো সবজি বা আচার, চাল ও ডাল গাঁজিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় খাবার ইডলি ও দোসা, গাঁজানো সয়াবিনের পেস্ট মিশো, গাঁজানো সয়াবিন থেকে তৈরি প্রোটিন সমৃদ্ধ খাবার টেম্পে, গাঁজানো চায়ের পানীয় কম্বুচা ইত্যাদি।

 

সকল রোগের মহৌষধ কালোজিরা ও মেথি

 

কালোজিরা অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ। এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। মেথি রক্তের শর্করা কমাতে সাহায্য করলেও গর্ভবতী নারীদের জন্য এটি বেশি গ্রহণ করা ঠিক নয়।

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়ম

 

রসুন বা দইজাতীয় খাবার খালি পেটে খেলে এর কার্যকারিতা বাড়ে। অনেক খাবার অতিরিক্ত তাপে তাদের গুণাগুণ হারায়। তাই আদা, কাঁচা মরিচ, পেঁয়াজ বা লেবু কাঁচা অবস্থায় খেলে বেশি উপকার পাওয়া যায়। এক বছরের কম বয়সী শিশুদের মধু খেতে দেবেন না। শিশুদের ডায়েটে নারকেল তেল বা দই যোগ করা নিরাপদ হলেও ওরেগানো অয়েলের মতো তীব্র ধরনের ভেষজ এড়িয়ে চলাই ভালো। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন।

 

প্রাকৃতিক খাবার শরীরের জন্য সহায়ক হলেও তা জটিল সংক্রমণের বিকল্প নয়। যদি আপনার উচ্চ জ্বর, তীব্র ফোলা ভাব কিংবা দীর্ঘস্থায়ী সংক্রমণ থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিনথেটিক অ্যান্টিবায়োটিক নিতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। তাই দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের জন্য খাদ্যতালিকায় এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলো যুক্ত করুন। সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক চাপমুক্ত জীবনই পারে আপনাকে সুস্থ রাখতে।

 

সূত্র: ভেরি ওয়েল হেলথ, মেডিকেল নিউজ টুডে

আরও

যে ভিটামিনের অভাবে সারারাত হাঁসফাঁস লাগে

ফিচার-লাইফস্টাইল

যে ভিটামিনের অভাবে সারারাত হাঁসফাঁস লাগে

ঘুমের মধ্যে অস্থিরতা, বুক ধড়ফড়, অকারণ হাঁসফাঁস বা শ্বাসকষ্টের মতো অনুভূতি— এগুলো অনেকেই অবহেলা করেন। তবে বিশেষজ্ঞরা বলছে...

২০২৬-০৩-৩০ ০৯:৫৭

টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায়

ফিচার-লাইফস্টাইল

টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায়

দুর্গন্ধযুক্ত টয়লেটের চেয়ে বিরক্তিকর আর কিছুই নেই। ভাবুন তো, আপনার অতিথিরা আপনার সদ্য পরিষ্কার করা বাথরুম থেকে আসা দুর...

২০২৬-০৩-২৮ ১১:৩৩

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

ফিচার-লাইফস্টাইল

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

দেশের কিডনি চিকিৎসার প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের নতুন পরিচ...

২০২৬-০৩-২৮ ১১:৩১

জেন জি নারীরা কেন বয়সে বড় সঙ্গী পছন্দ করছেন?

ফিচার-লাইফস্টাইল

জেন জি নারীরা কেন বয়সে বড় সঙ্গী পছন্দ করছেন?

সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের ধারণা। এখন ভালোবাসা আর বয়সের সীমায় আবদ্ধ নেই। বর্তমান প্রজন্মের সম্পর্কগুলোতে বয়সের পার্থক্...

২০২৬-০৩-২৭ ১৫:২৩

ঈদের দিনে যা করা একদম নিষেধ, ইসলামের নির্দেশনায় যা আছে

ফিচার-লাইফস্টাইল

ঈদের দিনে যা করা একদম নিষেধ, ইসলামের নির্দেশনায় যা আছে

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে আসে পবিত্র ঈদুল ফিতর । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ প্রকা...

২০২৬-০৩-২১ ০৭:৪৩