রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। কিন্তু বাস্তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, ছুটিতে গিয়েও অফিসের চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শরীর হয়তো সমুদ্রের পাড়ে, কিন্তু মন পড়ে আছে অফিসের ডেস্কে!

এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

অসমাপ্ত কাজের চাপ
ছুটিতে যাওয়ার আগে কোনো গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত থাকলে সেটি বারবার মনে পড়তে পারে। ‘কাজটি ঠিকমতো হলো তো?’- এমন প্রশ্ন ঘুরতে থাকে মাথায়। ভবিষ্যতে কী করতে হবে, সেটি নিয়েও মস্তিষ্ক পরিকল্পনা করতে থাকে। ফলে সুন্দর কোনো জায়গায় ঘুরতে গিয়েও অফিসের চিন্তা আনন্দে বাধা দিতে পারে।

অভ্যাসের কারণেও অফিসের কথা মনে পড়ে
প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, মিটিং, ফোনকল, মেসেজের উত্তর দেওয়া- এসব ধীরে ধীরে জীবনের অভ্যাসে পরিণত হয়। হঠাৎ ছুটিতে গিয়ে এই ব্যস্ততা বন্ধ হয়ে গেলে মস্তিষ্ক সহজে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। তখন কাজ না থাকলেও অফিসের চিন্তা মাথায় আসতে পারে।

মুঠোফোনও রাখছে অফিসকে হাতের নাগালে
আগে ছুটি মানে ছিল কর্মক্ষেত্র থেকে অনেকটা দূরে থাকা। এখন মুঠোফোনের কারণে অফিস যেন সবসময় হাতের মুঠোয়। ই-মেইল, ফোনকল, মেসেজ কিংবা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ছুটিতেও কর্মক্ষেত্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে দেয় না।

এমনকি কোনো নতুন বার্তা না এলেও অনেকে বারবার ফোন দেখেন- হয়তো গুরুত্বপূর্ণ কিছু এসেছে!

‘আমি না থাকলে অফিস চলবে তো?’
অনেকের কাছে চাকরি শুধু দায়িত্ব নয়, ব্যক্তিগত পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। তাই ছুটিতে গিয়েও মনে হতে পারে- ‘আমি না থাকলে কাজগুলো ঠিকভাবে হবে তো?’

নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ইতিবাচক হলেও, সেটি যদি ছুটির সময় মানসিক বিশ্রামেও বাধা দেয়, তাহলে তা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

তবে ছুটিতে হঠাৎ অফিসের কোনো কাজের কথা মনে পড়লেই সেটিকে সমস্যা বলা যাবে না। কখনো ছুটির পরিবেশেই কোনো কাজের নতুন সমাধানও মাথায় আসতে পারে।

সমস্যা তখনই, যখন ছুটির প্রায় পুরো সময়জুড়েই অফিসের চিন্তা মাথায় ঘুরতে থাকে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময়, ঘুমানোর আগে কিংবা ঘুরতে যাওয়ার মুহূর্তেও যদি শুধু কাজের কথাই মনে পড়ে, তাহলে বোঝা যায়- শরীর ছুটিতে গেলেও মন এখনো অফিসেই আটকে আছে।

গবেষণাতেও কাজ থেকে মানসিকভাবে দূরে থাকার সঙ্গে স্বস্তি, ভালো ঘুম এবং মানসিক সুস্থতার সম্পর্ক পাওয়া গেছে।

তাই ছুটিতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। গুরুত্বপূর্ণ অসমাপ্ত কাজের তালিকা তৈরি করা, সহকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং জরুরি প্রয়োজনে কখন যোগাযোগ করা যাবে—তা আগে থেকেই ঠিক করে রাখা যেতে পারে।

ছুটির সময় অফিসের মেসেজ ও ই-মেইল বারবার দেখা এড়িয়ে চলার পাশাপাশি পরিবার, প্রকৃতি কিংবা নিজের পছন্দের কাজে মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।

কারণ ছুটির উদ্দেশ্য শুধু অফিসে না যাওয়া নয়- কিছুদিনের জন্য কাজের চিন্তা থেকেও নিজেকে মুক্ত রাখা।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বু...

২০২৬-১০-০৫ ১০:৪৯

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮