বুধবার, ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী

রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় কর্মসূচিটি চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবেই এই কার্ড চালু করা হয়েছে।

বিকেল সাড়ে তিনটায় ল্যাপটপের বাটন চেপে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। খাগড়াছড়ি জেলায় তৃতীয় ধাপে ৪৫৬ জন নারী এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ খাগড়াছড়িতেও বাস্তবায়িত হলো। এই কার্ড নিয়ে রাজনীতি বা দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। ফ্যামিলি কার্ড আজ ভরসা ও আস্থার প্রতীক।”

সরকারের ঘোষণা অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সহসভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া। রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাদশা, রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সহ স্থানীয় নেতা কর্মীরা।

অনুষ্ঠানে কার্ডপ্রাপ্ত নারী উপকারভোগী লামকুপাড়ার, আনু মারমা, নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তারেক রহমান কথা দিয়ে কথা রেখেছেন। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

আরও

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বিআরটিসি বাস, আহত ১২

সারা দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বিআরটিসি বাস, আহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে...

২০২৬-০৬-১৭ ১৬:৩৯

মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

সারা দেশ

মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযানে দুইজন সাজা পরোয়ানাভুক্ত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত ম...

২০২৬-০৬-১৭ ১৬:৩৭

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর বাকপ্রতিবন্ধী মমিন মিয়া( ৫) নামের এক শিশু...

২০২৬-০৬-১৭ ১৬:১৭

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায়  হত্যাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর

সারা দেশ

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা ঘটনায় হত্যাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে তর্কের জের ধরে কিশোর রাহাতকে (১৫) পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদ...

২০২৬-০৬-১৭ ১৫:৩৪

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই  থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম...

২০২৬-০৬-১৭ ১৫:৩২

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

সারা দেশ

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

আজ বুধবার ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাক্...

২০২৬-০৬-১৭ ১৫:৩০