মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। তাদের বাড়ী শ্যামপুর বালুরঘাট কাটাখালী থানা এলাকায়।
 

প্রত্যক্ষদর্শীদের জানায়, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিনচালিত একটি নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়।
 

নৌকাটি ডুবতে দেখে পদ্মা গার্ডেন এলাকায় নদীর তীরে অপেক্ষমাণ অন্যান্য নৌকার মাঝি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় পানিতে হাবুডুবু খেতে থাকা ৮ যাত্রীর মধ্যে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যান আফছার আলী ও তার ছেলে জিয়ারুল।
 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলের এবং নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

আরও

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।মঙ্গ...

২০২৬-০৭-২৮ ১৭:৩৮

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনট...

২০২৬-০৭-২৮ ১৭:৩৫

ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

সারা দেশ

ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেল...

২০২৬-০৭-২৮ ১৬:৩২

হত্যা-জুলুমের বিরুদ্ধে লড়েছি, আজ আমিই নাকি অপরাধী: আদালত চত্বরে আইভীর বিস্ফোরক মন্তব্য

সারা দেশ

হত্যা-জুলুমের বিরুদ্ধে লড়েছি, আজ আমিই নাকি অপরাধী: আদালত চত্বরে আইভীর বিস্ফোরক মন্তব্য

জামিনে কারামুক্ত হওয়ার প্রায় দুই মাস পর একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হ...

২০২৬-০৭-২৮ ১৬:০৮

কুড়িগ্রামের চিলমারীতে বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

সারা দেশ

কুড়িগ্রামের চিলমারীতে বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অন...

২০২৬-০৭-২৮ ১৫:২৭