রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব: ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব: ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

রাজশাহীতে হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে এই গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত থেকেই নগরীর পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। তবে জেলা প্রশাসন ও পাম্প সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই ভিড় বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস চালকরা পাম্পগুলোতে ভিড় জমান। অনেকেই আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। গাড়ির ট্যাংকি পূর্ণ করার পাশাপাশি অনেককে অতিরিক্ত জারিকেন বা বোতলেও তেল সংগ্রহ করতে দেখা গেছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ফিলিং স্টেশনগুলোতে কয়েক গুণ বেশি চাপ পড়ে।

তেল নিতে আসা সাধারণ চালকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর একের পর এক গাড়ি পাম্পে গিয়ে ভিড় জমায়। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিলেও তারা জানান, বাস্তবে পাম্পগুলোতে তেলের কোনো সংকট নেই, কেবল গুজবের কারণে মানুষের এই অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গুজব রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

আফরীন ফিলিং স্টেশনের ম্যানেজার সোলাইমান কবির বলেন: "আমাদের সচেতন হতে হবে যাতে গুজবে কান না দিয়ে আমরা যেভাবে স্বাভাবিকভাবে তেল ব্যবহার করছিলাম বা নিচ্ছিলাম, সেভাবেই নিই। তাহলে কোনো সমস্যাই হবে না। কিন্তু গুজবে কান দিয়ে সবাই যদি তেল স্টক বা মজুত করতে শুরু করে, তবে জনগণের কারণেই মূলত কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে।"

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, “জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে তেল কেনা বা মজুত না করেন। পরিস্থিতি জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন ও পাম্প মালিকদের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

আরও

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্...

২০২৬-০৯-২০ ১৮:০৯

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

সারা দেশ

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠি...

২০২৬-০৯-২০ ১৬:৪২

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

সারা দেশ

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক, তিন বোতল ভারতীয় সিরাপ এবং অবৈধভাবে...

২০২৬-০৯-২০ ১৬:৩৯