বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

‘র’ প্রধান কেন ঢাকায়, যেসব আভাস পাওয়া গেলো

‘র’ প্রধান কেন ঢাকায়, যেসব আভাস পাওয়া গেলো

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈনসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল ৯ ও ১০ আগস্ট ঢাকা সফর করেছে। বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে পূর্বনির্ধারিত এই সফরে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

প্রতিনিধিদলে পরাগ জৈন ছাড়াও অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফরকালে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে।

পলাতক কর্মকর্তাদের ফেরানোর বিষয়ে প্রশ্ন

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থানরত বিভিন্ন পলাতক নিরাপত্তা কর্মকর্তার বিষয়ে জানতে চাওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এসব কর্মকর্তাকে ভারত কেন আশ্রয় দিয়েছে এবং তাদের কবে ফেরত পাঠানো হবে—এ বিষয়ে ভারতীয় প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়।

এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের কর্তৃপক্ষের কাছে আটক ফয়সাল করিম, তার সহযোগী আলমগীর ও ফিলিপকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়েও সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়েও আলোচনা

বৈঠকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রটির দাবি, রুটিন দ্বিপক্ষীয় সফর হিসেবে ঢাকায় এসে ভারতীয় প্রতিনিধিদলকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

‘সম্পর্ক গড়তে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে’

ডিজিএফআইয়ের একজন দায়িত্বশীল পদস্থ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতার ভিত্তিতে গড়ে তুলতে হলে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও অবস্থান বুঝতে হবে।

ওই কর্মকর্তার দাবি, পলাতক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর এবং সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও তার দলের অন্যান্য অপরাধীদের ফেরত পাঠানোর মাধ্যমে ভারতকে সম্পর্ক উন্নয়নের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

তবে এসব বক্তব্যের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ফেসবুক পোস্টে ভারতের ‘র’-প্রধানের ঢাকা সফর এবং এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। তার পোস্টের তথ্যের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০