শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

প্রিমিয়ার লিগে নতুন কোচের মেলা; শুরুতেই ৯ ক্লাবে রদবদল

প্রিমিয়ার লিগে নতুন কোচের মেলা; শুরুতেই ৯ ক্লাবে রদবদল

ইপিএলে নতুন মৌসুম শুরু হচ্ছে আর স্যার অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ কিংবা পেপ গার্দিওলার মতো মহারথীরা থাকবেন না ডাগআউটে ভাবা যায়? ফুটবলভক্ত-সমর্থকদের জন্য বিষয়টা অবিশ্বাস্যই। তবে লিগের শুরুর সপ্তাহেই ম্যানচেষ্টার সিটি, লিভারপুল, চেলসিসহ রেকর্ড ৯টি ক্লাব মাঠে নামছে সম্পূর্ণ নতুন কোচ নিয়ে। তাতে ইতিহাস সৃষ্টির পথে ইপিএল।

এরআগে ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৮ ক্লাবে নতুন কোচদের অভিষেক হয়। তবে এবার সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে প্রিমিয়ার লিগ। ১৯৯৫-৯৬ মৌসুমের আগেও সাতটি ক্লাব তাদের ম্যানেজার পরিবর্তন করেছিল। ২০১২-১৩ মৌসুমেও ছয়টি ক্লাব তা করেছিল।

আর্নে স্লট বরখাস্তের পর আন্দোনি ইরাওলাকে নিয়োগ দেয় লিভারপুল। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে শিরোপাময় অধ্যায়ের পর পেপ গার্দিওলার পদত্যাগের পর এনজো মারেস্কার হাতে দলকে তুলে দেয় ম্যানচেস্টার সিটি। এ তালিকায় আছে চেলসি, লিডস ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, ফুলহামসহ মোট ৯ ক্লাব।

কোচদের রদবদলের এই ঝড়ের মধ্যেও ব্যতিক্রম ছিল আর্সেনাল। ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করা মিকেল আর্তেতাই এখন এই লিগের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ। গেলবারের চ্যাম্পিয়ান গানার্সদের সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। আর্তেতার পর এই দৌড়ে আছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং লিডস ইউনাইটেডের ড্যানিয়েল ফার্কে। এই দুই মহারথী তিন মৌসুমের বেশি সময় তাদের বর্তমান ক্লাবের সাথেই আছেন।

তবে কোচ পরিবর্তনে কি মিলবে কাঙ্ক্ষিত সাফল্য? সকারনমিক্সের বরাতে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শুধু ব্যবস্থাপক পরিবর্তনের চেয়ে খেলোয়াড়ের মান এবং তাদের পেছনে ব্যয়ই ফলাফলে কার্যকর ভূমিকা রাখে।

নতুন কোচদের হাত ধরে কার মাথায় উঠবে সাফল্যের মুকুট, আর কারা খেই হারাবে ট্যাকটিক্সের গোলকধাঁধায়? উত্তর মিলবে ২২ আগস্ট থেকে যখন মাঠের লড়াইয়ে নামবে এই ৯ নতুন সারথি।

আরও

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরা—সব মিলিয়ে ব্রাজিলের সামনে তখন জয়ের হাতছানি। ক...

২০২৬-১১-১৪ ২০:২৪

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩