বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করেছে প্রেমিক, বাবা মা আহত

প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করেছে প্রেমিক, বাবা মা আহত

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে প্রেমিকার বাবা ও মাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক।

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে প্রেমিকার বাবা ও মাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক।মঙ্গলবার দিবাগত গত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। এ ঘটনায় স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

অভিযুক্ত শায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার মেয়ে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। 

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে...

২০২৬-০৮-২৭ ১৫:০০

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযো...

২০২৬-০৮-২৭ ১৪:৫৯

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল ম...

২০২৬-০৮-২৭ ১৪:৫৭

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

সারা দেশ

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (...

২০২৬-০৮-২৭ ১৪:৫৬

টেকসই বেড়িবাঁধ নির্মাণে নারীদের কর্মশালা

সারা দেশ

টেকসই বেড়িবাঁধ নির্মাণে নারীদের কর্মশালা

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষা ও ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণে নারীদের নিয়ে কর্মশালা অন...

২০২৬-০৮-২৭ ১৪:৫৫