আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার বরগুনা ইয়ুথ হাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ'র সহযোগিতায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
জাকির হোসেন নাইমের সঞ্চালনায় নজমুল হক সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক এরফান আহমেদ সোয়েন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন চন্দ্র, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত চন্দ্র, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। এ সময় বলেশ্বর ও বিষখালী নদী সংলগ্ন বাসিন্দা অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন। এ সময় দুর্যোগকালীন বিভিন্ন দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেন।
এ সময় পদ্মা গ্রামের বাসিন্দা রাবেয়া আক্তার বলেন, নদী ভাঙনের কারনে আমার বাপ-দাদার জমিজমা হারিয়ে ফেলেছি। আমাদের জীবনের নিরাপত্তা নেই, জেলেদের নিরাপত্তা নেই। লবনাক্ত পানিতে কারনে মানবদেহের ক্ষতি হচ্ছে। আমরা চাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ। টেকসই বেড়িবাঁধ হলে আমরা নিরাপদ থাকবো।
এরফান আহমেদ সোয়েন বলেন, চীফ হুইপ নুরুল ইসলাম মনি ইতোমধ্যেই বেড়িবাঁধের জন্য বরাদ্দ এনেছেন। ধারাবাহিকভাবে নদী ভাঙ্গন প্রতিরোধসহ উন্নয়নমূলক কাজ করবেন।