বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

প্রবাসে কোরবানি: ঈদের দিন মাংস পেতে অপেক্ষা করতে হয় রাত পর্যন্ত

প্রবাসে কোরবানি: ঈদের দিন মাংস পেতে অপেক্ষা করতে হয় রাত পর্যন্ত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে বসবাসরত মুসলিমদের জন্য দেশের মতো উৎসবমুখর পরিবেশে কোরবানি দেওয়া বেশ কঠিন। নিজস্ব আঙ্গিনায় পশু জবাইয়ের নিয়ম না থাকায়, প্রবাসী বাংলাদেশিদের কোরবানির মাংস পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় ঈদের দিন কোরবানির মাংস হাতে পেতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত বেজে যায়।

সাধারণত এসব দেশে নির্দিষ্ট স্লটার হাউজে (কসাইখানা) পশু কোরবানি দিতে হয়। সেখান থেকে মাংস প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন সুপারশপ ও দোকানে মাংস পৌঁছে দিতে দিতে বেলা ৩টা থেকে ৪টা বেজে যায়। এরপর দোকানে এনে মাংস কেটে গ্রাহকদের বুঝিয়ে দিতে আরও বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ফলে ঈদের দিন মাংস রান্না করা অনেকের জন্যই বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

​এ বছর ভেড়ি (ভেড়া) কোরবানির খরচ পড়েছে ৩৩৫ থেকে ৩৫০ পাউন্ড। অন্যদিকে, যারা গরুর মাংস ভাগে কোরবানি দিয়েছেন, তাদের প্রতি ভাগের জন্য খরচ হয়েছে প্রায় ৪০০ পাউন্ড। তবে ভেড়ির মাংস ঈদের দিন পাওয়া গেলেও, যারা গরু কোরবানি দিয়েছেন, তাদের মাংসের জন্য অন্তত ১ থেকে ২ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবারের কোরবানিতে একেকটি ভেড়ির ওজন গড়ে ৩৫ থেকে ৩৯ কেজি প্লাস বা সর্বোচ্চ ৪০ কেজির মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা।

​এই দীর্ঘ অপেক্ষার ভিড়ে ইলফোর্ড বাজারের মতো কিছু ব্যতিক্রমী উদ্যোগও দেখা গেছে। প্রতিষ্ঠানটির দায়িত্বরত ব্যক্তিরা ঈদের নামাজের পরপরই সরাসরি স্লটার হাউজে গিয়ে উপস্থিত হন এবং নিজস্ব তত্ত্বাবধানে পশু জবাই করে দ্রুততম সময়ে দোকানে মাংস নিয়ে আসেন। দুপুর ২টার মধ্যেই মাংস দোকানে চলে আসায় কাস্টমারদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সরাসরি উপস্থিত থেকে ফ্রেশ মাংস পাওয়ার এই প্রক্রিয়া প্রবাসীদের মধ্যে বেশ স্বস্তি এনে দিয়েছে।

আরও

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশি নেতৃত্বের চমক বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চি...

২০২৬-০৯-০৯ ২২:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্য নিষিদ্ধ করলেন অ্যান্ডি বার্নহাম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন...

২০২৬-০৯-০৯ ১৬:১৮

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭