সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের অর্ধেক হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি মেটাচ্ছেন নার্স ও প্যারামেডিকস: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাজ্যের অর্ধেক হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি মেটাচ্ছেন নার্স ও প্যারামেডিকস: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাজ্যের প্রায় অর্ধেক সরকারি হাসপাতালে চিকিৎসকদের শূন্যতা বা শিফট কাভার করতে অতিরিক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, ফার্মাসিস্ট ও প্যারামেডিকসদের ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিকিৎসকদের বদলে বিকল্প জনবল দিয়ে এই জরুরি সেবা দেওয়ার কারণে রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

​ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের মোট ৮৫টি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ট্রাস্টের মধ্যে ৪১টিতেই চিকিৎসকদের নিয়মিত ডিউটি শিফটে কাজ করছেন রেজিস্টার্ড নার্স এবং অ্যাডভান্সড প্রাকটিশনাররা। মূলত হাসপাতালের রোটায় চিকিৎসকের ঘাটতিজনিত সংকট সামাল দিতেই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে, যা দেশটির স্বাস্থ্যখাতে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

​চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ‘অ্যাডভান্সড প্রাকটিশনার’ হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা মূলত অতিরিক্ত প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র নার্স। তবে এই তালিকায় অনেক ক্ষেত্রে ফার্মাসিস্ট, প্যারামেডিকস এবং ফিজিওথেরাপিস্টরাও অন্তর্ভুক্ত রয়েছেন। যদিও এনএইচএস ইংল্যান্ড পরিষ্কারভাবে এক নির্দেশনায় জানিয়েছে—অ্যাডভান্সড প্রাকটিশনাররা রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে পারলেও তারা কখনোই একজন পূর্ণাঙ্গ চিকিৎসকের বিকল্প হতে পারেন না।

​চিকিৎসক ছাড়া অন্য স্বাস্থ্যকর্মীদের দিয়ে সেবা দেওয়ার কারণে ইতিমধ্যে বড় ধরনের দুর্ঘটনার নজিরও সামনে এসেছে। গত বছর রদারহ্যাম জেনারেল হাসপাতালে একজন কনসালট্যান্ট নার্সের চিকিৎসাগত ভুলের কারণে প্রায় ২৫ জন রোগী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন, যাদের মধ্যে পরবর্তীতে ৭ জন রোগী মারা যান। এই ঘটনার পর থেকে হাসপাতালের রোটা ব্যবস্থাপনায় নন-ডক্টর বা বিকল্প জনবল নিয়োগের এই চর্চা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জরুরি সতর্কবার্তা জারি করেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

ফটো গ্যালারি

১ / 1

যুক্তরাজ্যের অর্ধেক হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি মেটাচ্ছেন নার্স ও প্যারামেডিকস: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আরও

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বিভ্রাট

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহ...

২০২৬-১০-২০ ১৭:৪৭

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের খবর

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা স্পনসর লাইসেন্স হারানোর ঝুঁকি এড়াতে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ কয়ে...

২০২৬-১০-১৫ ১৮:৫৯

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সমকামী সেজে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদন তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বাংলাদেশি পুর...

২০২৬-১০-০৭ ১৫:৪৭

প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে ইতিহাস গড়লেন দিলজিৎ দোসাঞ্জ

যুক্তরাজ্যের খবর

প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে ইতিহাস গড়লেন দিলজিৎ দোসাঞ্জ

বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘প...

২০২৬-০৯-১৩ ১২:৪৩