শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পায়ের চোটে ফ্রান্সের একিতিকের বিশ্বকাপ স্বপ্ন শেষ

পায়ের চোটে ফ্রান্সের একিতিকের বিশ্বকাপ স্বপ্ন শেষ

পায়ের চোটের কারণে আসন্ন বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। বুধবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে পায়ে চোট পান লিভারপুল ফরোয়ার্ড একিতিকে। অ্যাকিলিস টেন্ডনে আঘাতের শঙ্কায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

দেশম বলেন, ‘চোটের কারণে দুর্ভাগ্যজনকভাবে লিভারপুলের হয়ে মৌসুমের বাকি অংশে খেলতে পারবে না একিতিকে। সে বিশ্বকাপেও অংশগ্রহণ করতে পারবে না।’

ম্যাচ চলাকালীন একিতিকে চোট পেয়ে মাটিতে পড়ে গেলে প্রায় পাঁচ মিনিটের বেশি সময় খেলা বন্ধ থাকে। রেফারি স্ট্রেচার ডাকলে ফরাসি তারকাকে চোখে পানি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তার অ্যাকিলিস টেন্ডনে গুরুতর চোট লেগেছে, যার কারণে তিনি চলতি বছরের বাকি সময় মাঠের বাইরে থাকতে পারেন।

লিভারপুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও কোচ আরনে স্লট বলেছিলেন, চোটটি ‘খুবই খারাপ’ বলে মনে হচ্ছে।

চলতি মৌসুমে লিভারপুলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন একিতিকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে।

একিতিকের বিশ্বকাপ মিস করার কথা জানিয়ে দেশম আরও বলেন, ‘হুগো মাঠের ভেতরে ও বাইরে দারুণভাবে মানিয়ে নিয়েছিল। এই চোটটি নিঃসন্দেহে তার জন্য বড় ধাক্কা, পাশাপাশি ফরাসি জাতীয় দলের জন্যও। সে খুবই হতাশ। আমি নিশ্চিত, হুগো আবারও নিজের সেরা ফর্মে ফিরবে।’

একিতিকে বিশ্বকাপ মিস করলেও ফ্রান্স দলের আক্রমণভাগে তারকার কমতি নেই। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে এবং উসমান দেম্বেলের মতো ফরোয়ার্ডদের নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কোচ দেশম।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০