সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে নির্দেশনা দিয়েছি

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে নির্দেশনা দিয়েছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, আসন্ন কোরবানির ঈদে দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে। চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ গবাদি পশু বাড়তি রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই পশু যাতে না ঢোকে, সেজন্য বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দেশ, সবাই মিলে দেশের স্বার্থ রক্ষা করে পথ চলবো।

রোববার (১৭ মে) সন্ধ্যায় বগুড়া শহরের জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্য নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন। প্রান্তিক জনগোষ্ঠী যাতে সঠিক মাংস খেতে পারেন সেজন্য আধুনিক কসাইখানা স্থাপন করা হয়েছে। কসাইখানা অত্যন্ত নিরাপদ ও বৈজ্ঞানিক উপায়ে মাংস প্রসেস করা হয়।

এর আগে, প্রতিমন্ত্রী বিকালে শহরের মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

কসাইখানা উদ্বোধনকালে উল্লেখিত অতিথি ছাড়াও জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা কাজী আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি ৫০ ডেসিমেল জমির ওপর গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩