সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মাঠে ফুটবল মানেই সাধারণত পায়ের জাদু আর নিখুঁত হেড। কিন্তু এবার গোলের লড়াইটা পায়ের নয়, মুখের ফুঁয়ের! তা-ও আবার কোনো সাধারণ প্লাস্টিক বল দিয়ে নয়, প্লাস্টিক পাইপের ভেতর দিয়ে ফুঁ দিয়ে বল জড়াতে হবে প্রতিপক্ষের জালে। ফুটবলের এই একেবারে নতুন ও বৈচিত্র্যময় সংস্করণ নিয়ে সাভারে মেতে উঠেছেন সব বয়সের মানুষ।

সারাদেশে ফুটবল বিশ্বকাপের আমেজকে আরও কিছুটা বর্ণিল করে তুলতে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ আয়োজন করেছে ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’। আজ সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার থানার ব্যাংক কলোনী রোডের আনন্দপুর ল্যাবরেটরি কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছায় আকিজ পাইপসের বিশেষ ক্যারাভ্যান। আর তাতেই দেখা যায় এক অন্যরকম উৎসবের আমেজ।

রেফারি বাঁশি বাজাতেই দুই প্রান্ত থেকে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। আকিজ পাইপ দিয়ে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে বল বসিয়ে দুই প্রতিযোগী মুখের ফুঁ দিয়ে বল ঠেলে দিতে চেষ্টা করছেন প্রতিপক্ষের গোলপোস্টে। এই খেলায় শারীরিক শক্তির চেয়ে বেশি কাজে লাগছে নিখুঁত নিয়ন্ত্রণ, শ্বাসপ্রশ্বাসের কৌশল আর উপস্থিত বুদ্ধি। মজার এই নিয়ম দেখতে মাঠে জুটে যান হাজারো ফুটবলপ্রেমী। কিশোর-তরুণ থেকে শুরু করে প্রবীণরাও বাদ পড়েননি এই রোমাঞ্চকর খেলায় অংশ নেওয়া থেকে।

আজকের এই ভিন্নধর্মী উদ্যোগের সূচনা করেন সাভার থানা এলাকার আকিজ পাইপসের ডিস্ট্রিবিউটর স্বত্বাধিকারী মো. এনায়েত শাহ। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি বলেন, “ফুটবল বলতেই আমাদের দেশের মানুষের আলাদা একটা আবেগ তৈরি হয়। পাইপ ব্যবহার করে এমন একটা মজার খেলা উদ্ভাবন করা সত্যিই প্রশংসনীয়। মানুষের চোখের আনন্দ দেখলেই বোঝা যায় আয়োজনটা কতটা সফল।”

গ্রাহকদের সাথে ব্র্যান্ডের বন্ধন আরও দৃঢ় করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকেরা। আকিজ পাইপসের এরিয়া সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান ও মোঃ বাদল মিয়া বলেন, “আকিজ পাইপস সবসময় নতুনত্ব ও গ্রাহকদের আনন্দকে প্রাধান্য দেয়। ফুটবলের আন্তর্জাতিক উন্মাদনার এই সময়ে আমরা চেয়েছি আনন্দের ছোঁয়াটা মাঠের গণ্ডি পেরিয়ে সবার কাছে পৌঁছে দিতে। সাভারের ফুটবলপ্রেমীরা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।”

মাঠে শুধু খেলাই নয়, দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা বিনোদনের ব্যবস্থা। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় চমৎকার সব আকর্ষণীয় পুরস্কার।

দেশজুড়ে মানুষের আবেগের জায়গা ফুটবলেই নতুন এই 'ফুঁ-বল' অভিজ্ঞতা ছড়িয়ে দিতে আকিজ পাইপসের এই ক্যারাভ্যান এখন ঘুরে বেড়াবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮