বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র উদ্ধার

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা পরিবারের সাথে দেখা করতে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিভিন্ন ডাকাতির সাথে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও

গাইবান্ধায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর মানসিক ভারসাম্যহীন আনছার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার...

২০২৬-০৮-০৬ ১৮:০৯

গ্যাস-বিদ্যুৎ সংকট: ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

সারা দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট: ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

গ্যাস সংকট, অঘোষিত লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধ...

২০২৬-০৮-০৬ ১৬:৩৭

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

সারা দেশ

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ ও ন...

২০২৬-০৮-০৬ ১৫:৫১

বাগেরহাট সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

সারা দেশ

বাগেরহাট সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৭ আগস্ট (শুক্রবার) বাগেরহাট সফরে আস...

২০২৬-০৮-০৬ ১৪:৫৯

ধামরাইয়ে ট্রাক চাপায় পশু চিকিৎসক নিহত, আহত ৩

সারা দেশ

ধামরাইয়ে ট্রাক চাপায় পশু চিকিৎসক নিহত, আহত ৩

ঢাকার ধামরাইয়ে ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাকের চাপায় বজলুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন।...

২০২৬-০৮-০৬ ১৪:১৭