বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুজন মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বোচা গাড়ি গ্রামের শামসুল হকের ছেলে ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।
অভিযানে সুজন মিয়ার বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার উদ্ধার করে তা জব্দ করা হয়। একই সঙ্গে সার মজুতের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ অপরাধে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।