মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবন ও এর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় নগর ভবনের আশপাশে আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। তাৎক্ষণিকভাবে এসব আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে নগর ভবন প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা পরিস্থিতি খতিয়ে দেখেন আবদুস সালাম। পাশাপাশি কোথাও আবর্জনা পড়ে আছে কি না, সড়কবাতি ও আলোকসজ্জায় কোনো সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও তদারকি করেন তিনি।
নগর ভবন ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।