মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

ওকলাহোমায় বৈশাখী কনসার্টে দর্শক মাতাবেন জায়েদ খান

প্রায় দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। ঢালিউড ইন্ডাস্ট্রির তারকা হয়ে দূর প্রবাসে অবস্থান করলেও লাইট-ক্যামেরা আর অ্যাকশন থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। সেখান থেকেই দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছেন এ অভিনেতা।

জায়েদ খান পর্দায় অভিনয় ও তারকাদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি আগে থেকেই বিভিন্ন সময় দেশের বাইরে স্টেজ শোয়ে পারফর্ম করেন। সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে পারফর্ম করে আসছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য তো রয়েছেই।

এদিকে এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বৈশাখী মেলায় কনসার্টে দর্শক মাতাতে যাচ্ছেন জায়েদ খান। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে পারফর্ম করবেন তিনি। এতে তার সঙ্গে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমি প্রায় তিন বছর ধরে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিয়মিত স্টেজ শোয়ে পারফর্ম করে আসছি। প্রবাসী বাঙালিদের নিয়ে অনুষ্ঠানে হাজির হতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এবার প্রথমবারের মতো বৈশাখী মেলায় পারফর্ম করতে যাচ্ছি। আশা করি দর্শকরা উপভোগ করবেন।

জানা গেছে, দূর প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেয়া এবং বাংলাদেশিদের মিলনমেলায় রূপ দেয়াই এই বৈশাখী মেলার লক্ষ্য। এতে কনসার্টের পাশাপাশি দেশীয় বিভিন্ন পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা বসে থাকবে।

আরও

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

বিনোদন

ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ হিনাকে বিয়ে করেন প্রেমিক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। তবে মারণব্যাধি ক্যান্সার বদলে দিল জীবনের সব হিসা...

২০২৬-১১-০১ ১৬:৪৮

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

বিনোদন

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের...

২০২৬-১০-২৮ ১৭:৩৯

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বিনোদন

‘খুনি নই, প্রেমিক’ কিং ছবির নতুন পোস্টারে শাহরুখের চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে আলোচন...

২০২৬-১০-২৭ ১৬:১০

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন

আমার সফলতায় হীনম্মন্যতায় ভুগত পুরুষ সহ-অভিনেতারা: কীর্তি সুরেশ

বিনোদন জগতে সফল ও উচ্চাভিলাষী নারীদের প্রতি পুরুষ সহ-অভিনেতাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? সম্প্রতি নেটফ্লিক্সের নতুন গ্যাংস্ট...

২০২৬-১০-২৬ ১৩:১৩