রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অমর নায়ক সালমান শাহকে হারানোর ৩০ বছর

অমর নায়ক সালমান শাহকে হারানোর ৩০ বছর

বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। আজ এই স্বপ্নের নায়ককে হারানোর ৩০ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদঘাটিত হয়নি।

বলা হয়, সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সবসময়ের জন্য প্রযোজ্য। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’।

১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহ’র ক্যারিয়ার শুরু হয়। পরে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অমর এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল সুপারহিট। তালিকায় রয়েছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা।

ক্ষণজন্মা এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানের আসা নানার কারণেই।

সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন তিনি।

সালমান শাহ চলে গেছেন দুই যুগের বেশি সময় হয়ে গেছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। এ নায়ককে নিয়ে ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘পোড়ামন ২’-তে বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ একটি গান উপহার দিয়েছিলেন দর্শকদের। গানের শিরোনাম ছিল ‘নাম্বার ওয়ান হিরো’। এ ছাড়া সালমান শাহর সাবলীল অভিনয়ের দক্ষতার জন্য আজও বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের নায়করা তাকে তাদের আইডল মানতে দ্বিধা করেন না।

ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’। তার মতো কেউ ছিলেন না, কেউ নেই আর কেউ আসবেনও না। সালমান শাহ বেঁচে থাকবেন যুগ যুগ ধরে দর্শকদের অন্তরে।

আরও

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বিনোদন

ব্যাংকের চাকরি ছেড়ে যেভাবে হয়ে উঠেছিলেন মহানায়ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, রুপালি পর্দার ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের আজ জন্মদিন। ১৯৩৯...

২০২৬-০৯-০৪ ১১:২৮

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

বিনোদন

কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

পাঁচ দশকেরও বেশি সময় ধরে যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম, সেই প্রবাদপ্রতিম কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সাবিনা...

২০২৬-০৯-০৪ ০৯:২৪

বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বিনোদন

শতবর্ষে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক তিনি : অপূর্ব

বেঁচে থাকলে আজ শতবর্ষে পা রাখতেন অভিনেতা উত্তম কুমার। যিনি বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে কালজয়ী হয়ে আছেন। যুগ যুগ ধ...

২০২৬-০৯-০৩ ১৩:৪২

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

বিনোদন

ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী

একসময় রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব ও...

২০২৬-০৯-০২ ০৯:৫১

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিনোদন

মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প...

২০২৬-০৮-৩১ ১৭:০৬

রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

বিনোদন

এই পুনর্মিলন তো অসম্পূর্ণ, অক্ষয় খান্না নেই রজত জয়ন্তীতে ‘দিল চাহতা হ্যায়’: আমির-সাইফের পাশে নেই অক্ষয়

ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ বলিউডে এক নতুন যুগের সূচনা করেছিল আড়াই দশক আগে। বন্ধুত্ব এবং জীবনের বোধকে দেখানো...

২০২৬-০৮-৩১ ১৩:৪২