অক্টোবরে ১২ দিনে রেমিট্যান্স ১২৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৯.২%
অনলাইন ডেস্ক
|
২০২৬-১০-১৩ ১৫:৪৮
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
চলতি বছরের অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর এক দিনেই দেশে ১২ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ।
-টিএস