সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

ক্লাবে থাকবেন, নতুন ঠিকানা খুঁজবেন নাকি বুটজোড়া তুলে রাখবেন—ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন নেইমার। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করেই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসর নেওয়ার কথা এখনো ভাবিনি, তবে কত দিন খেলতে পারব সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি শেষ করতে চাই এবং সান্তোসের জার্সির সম্মান রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—এখানেই থাকব, অন্য কোথাও যাব, নাকি খেলা ছেড়ে দেব।’

তিনি আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে বড় বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।’

আজ বেলেমে গিয়ে সান্তোস দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই তাদের। এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন নেইমার।

মজার ছলে তিনি বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সাহায্য করতে চাই।’

বিশ্বকাপ শেষে ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ শেষে তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’

তবে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র মনে করেন, ছেলের ওই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। তিনি বলেন, ‘অনেকে ভুল বুঝেছেন। নেইমার বলেছে, “আমার মনে হয় এখানেই শেষ।” এটা তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা তো মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। এত আগে সে কীভাবে নিশ্চিত সিদ্ধান্ত জানাবে?’

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮