মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। প্রধান অতিথি হিসেবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করবেন।

দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার লক্ষ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার সাঁতারের সঙ্গে কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় নামবেন কিশোর কিশোরীরা। মোট ছয়টি ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে খেলা গুলো।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয় সোমবার (২০ জুলাই)। মিরপুরে ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা অঞ্চল।

যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে রংপুর। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।

অন্যদিকে একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে বালিকাদের বিভাগেও। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ সিলেট।

আরও

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

খেলাধুলা

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে বোতলবন্দি করে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতল। নিউইয়র্ক স্টেডিয়ামে ফাইনালে একমাত্র গোলে ২০১০ সালের পর প্...

২০২৬-০৭-২০ ০৪:১৫

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ, থাকছে কনসার্ট

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ, থাকছে কনসার্ট

ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর উৎসব। সেই আবহে এবার রাজধানী ঢাকাও সেজেছে ভি...

২০২৬-০৭-১৯ ১৮:৪৮

মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের, গোল্ডেন বুটেও এগিয়ে

খেলাধুলা

মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের, গোল্ডেন বুটেও এগিয়ে

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ১২ বছর সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। সেই রেকর্...

২০২৬-০৭-১৯ ০৯:২০

বিশ্বকাপ ফাইনালে যত চমক, ফুটবল ভক্তদের যা জানতেই হবে

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে যত চমক, ফুটবল ভক্তদের যা জানতেই হবে

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ লড়াই। পাঁচ সপ্তাহের জমকালো আয়োজনের সমাপ্তি হচ্ছে রোববার। আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে মুখোমু...

২০২৬-০৭-১৯ ০৯:০২

রেকর্ড গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

খেলাধুলা

রেকর্ড গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে শেষদিকে ডিফেন্সিভ খেলার দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারেনি ইংল্যান্ড। বিপরীতে, টুর্নামেন্টজুড়ে...

২০২৬-০৭-১৯ ০৮:২৪

ইরানের সঙ্গে খেলার কারণে ভিসা পেলেন না বিশ্বকাপজয়ী: ট্রাম্পের শরণাপন্ন

খেলাধুলা

ইরানের সঙ্গে খেলার কারণে ভিসা পেলেন না বিশ্বকাপজয়ী: ট্রাম্পের শরণাপন্ন

রবিবার নিউইয়র্কে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা বিজয়ী আর্...

২০২৬-০৭-১৮ ২৩:০১