বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার নামে মামলা

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার নামে মামলা

নড়াইলে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত মো. তরিকুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করত।

তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে জানানোতে অভিযুক্ত তরিকুল ইসলাম ওই গৃহবধূর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে ধর্ষণ করে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেব যাতে সমাজে মুখ দেখাতে না পারিস বলে হুমকিও দেন তরিকুল ইসলাম।

আরও জানা যায়, গত (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। হাঁস মুরগি দেখে ঘরে ঢুকলে পিছন থেকে তাকে জাপটে ধরে তরিকুল ইসলাম।

এসময় অজ্ঞাত ২ থেকে ৩ জনের সহযোগিতায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন তরিকুল ইসলাম। ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দে তার মেয়ে ঘুম থেকে উটে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. তরিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলার যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...

২০২৬-০৯-১৬ ১৬:১০

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সারা দেশ

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...

২০২৬-০৯-১৬ ১৫:৫৪