মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর ড. ইউনূসকে ঘিরে ধরেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তারা বাংলাদেশে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার যুক্তরাষ্ট্র সফরের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ড. ইউনূসকে বারবার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইছেন। একপর্যায়ে তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
এ সময় ওই ব্যক্তি বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও তোলেন। পাশাপাশি ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন তিনি।
পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, এ ঘটনায় সরকার ব্যবস্থা নেবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।