মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

নির্বাচনের ৭ বছর ৫ মাস পর রাশেদ খানঁকে ডাকসুর জিএস ঘোষণা

নির্বাচনের ৭ বছর ৫ মাস পর রাশেদ খানঁকে ডাকসুর জিএস ঘোষণা

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৭ বছর ৫ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ঘোষণা হলেন রাশেদ খান। সেই নির্বাচনে আগের ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।’

২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছিলেন নুরুল হক নুর।

তিনি পেয়েছিলেন ১১ হাজার ৬২ ভোট। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তখনকার কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি পান ৯ হাজার ১২৯ ভোট।

আর জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানীকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খান পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।

আরও

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাজনীতি

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাতের অন্ধকারে জ্বলছে বাস। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলা। সড়কে ককটেলের বিস্ফোরণ, আতঙ্কে...

২০২৬-১১-১৮ ১৯:৩৮

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

রাজনীতি

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

একসময় যাঁর একটি ঘোষণায় বদলে যেত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই শেখ হাসিনা এখন দেশের বাইরে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-...

২০২৬-১১-১৫ ১৮:৪১

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতি

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতির ময়দানে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের বক্তব্যের জবাব আসে পাল্টা বক্তব্যে, অভিযোগের জবাবে ওঠে পাল্টা অভিযোগ।...

২০২৬-১১-১৪ ১১:২০

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

রাজনীতি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থ...

২০২৬-১১-১২ ১৭:১০

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

রাজনীতি

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

দিল্লিতে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্...

২০২৬-১১-১১ ১৪:৪৬