মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন ইশরাক হোসেন

নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন ইশরাক হোসেন

ডেঙ্গু মশা নিধন ও নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গেন্ডারিয়ায় নিজ হাতে ময়লা পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইশরাক হোসেন নিজ হাতে ময়লা পরিষ্কারের পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজেও অংশ নেন।

ডেঙ্গুর প্রজননস্থল তৈরি ঠেকাতে এসব এলাকার সড়ক, ড্রেন ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নগরীর পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ আসনের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও

ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জাতীয়

ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রধান নির্বাচ...

২০২৬-১০-০৬ ১৪:৪২

ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার প্রকল্প, হবে ‘নজরুল সরোবর’

জাতীয়

ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার প্রকল্প, হবে ‘নজরুল সরোবর’

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি ক...

২০২৬-১০-০৬ ১৩:৪৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ এমপিদের বৈঠক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ এমপিদের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি...

২০২৬-১০-০৬ ১৩:৩৭

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্...

২০২৬-১০-০৬ ১৩:৩৩