শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩

নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর  শিশুর লাশ  উদ্ধারের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩

নেত্রকোণার কলমাকান্দার পাগলা এলাকার জসিউড়া গ্রামে ৬ বছর বয়সী শিশু জান্নাতুলের মরদেহ গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ এই হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

 বৃহস্পতিবার  থানায় শিশু জান্নাতুলের  বাবা  জসিউড়া গ্রামের আর্শাদ মিয়া  বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামাদের  আসামী করা হয়েছে।
 হত্যায় জড়িত থাকতে পারে উল্লেখ করে মামলায় যে চার জনের নামোল্লেখ  করা হয়েছে তারা হলেন,  জসিউড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মজিবুর (৪৫), শামসু (৫২), ও ইসলাম উদ্দিনের ছেলে কাবিল (২২) ও হাবিল (১৮)।  এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।

মামলার বরাতে কলমাকান্দা থানার ওসি মো: সিদ্দিক হোসেন জানান, বাদীর সাথে জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল আসামীদের।এর জেরে জান্নাতুলকে হত্যার করা হয়ে থাকতে পারে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

বুধবার সন্ধ্যার দিকে পাগলা এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে  মামলার তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বুধবার সকালে  স্থানীয় এক কৃষক বাড়ির পাশের পরিত্যক্ত ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।

 শিশুটি গত ৪ এপ্রিল সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল।  পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪