সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

নেত্রকোনার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুটারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী। এ সময় ঘাতক জামাইকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের সোপর্দ করেন। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে

ঘাতক জামাই শাহেদ বিশ্বাস ওরফে রফিকুল ইসলাম (৩৮) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কনুয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে উপজেলার কনুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শাহেদ বিশ্বাসের সাথে পারিবারিকভাবে সাহারা খাতুনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শাহেদ তার স্ত্রী কে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। এরমধ্যে সাহারা খাতুনের স্বামী আব্দুল মুতালিব ২০০শতক ফসলি জমি মেয়ের জামাই কে রেজিস্ট্রি করে দেন। কয়েক বছর আগে মেয়ে মারা যায়। কিন্তু শাহেদ বিশ্বাস সাহারা শ্বশুরবাড়িতেই থেকে যান। 

এর মধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পরও তার প্রথম শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছেন শাহেদ। গত কিছুদিন ধরে শাহেদ ও প্রথম পক্ষের শশুর-শাশুড়ির সাথে জমি নিয়ে কলহ শুরু হয়। শাহেদ কে দেওয়া জমি তার দখলে নেওয়ার জন্য বেশ কয়েকবার শালীস বৈঠকে হয়। সবশেষে স্থানীয় লোকজন শাহেদ কে জমিটি দখল দেওয়ার জন্য আব্দুল মোতালেব ও সাহারা খাতুন দম্পতিকে রাজি করান। চলতি মৌসুমে তাকে জমিটি আবাদ করার জন্য দেওয়ার কথা ছিল। 

এর মধ্যে আজ শনিবার সন্ধ্যার দিকে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহেদ তার শাশুড়িকে কোটার দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাসলে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন শাহেদ বিশ্বাস কে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘাতক জামাই শাহেদ কে তাদের হেফাজতে নেন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

চন্ডীগড় ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পরপরই ঘাতক জামাইকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, জামাইয়ের আঘাতের শাশুড়ি খুন হওয়ার বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চে...

২০২৬-০৮-২৪ ২১:৫৯

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫