সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্ত্রীর লাশ রেখে হাসপাতাল থেকে পালালেন স্বামী

স্ত্রীর লাশ রেখে হাসপাতাল থেকে পালালেন স্বামী

চট্টগ্রাম নগরের খুলশি থানা এলাকায় তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জুরুরি বিভাগে রেখে পালিয়ে যান স্বামী মো. আকাশ (২৬)। তথ্যটি নিশ্চিত করেছেন খুলশি থানার উপপরিদর্শক মনিতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে চমেক হাসপাতালে যায় পুলিশ।

সকাল সোয়া ১০টার দিকে স্বামী নিজেই স্ত্রীর লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর কৌশলে সেখান থেকে পালিয়ে যান আকাশ। পরিবারের দাবি তানজিনাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত তানজিনা ঝাউতলা টিকিট প্রিন্টিং প্রেস কলোনি এলাকার মো. শাহ আলমের মেয়ে। চারমাস আগে আকাশকে বিয়ে করেন তানজিনা। আকাশের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

নিহতের বড় ভাই মো. আব্দুর রহিমের অভিযোগ, বিয়ের পর থেকেই ব্যবসার জন্য টাকার জন্য তানজিনাকে চাপ দেওয়া এবং মারধর করা হতো। টাকা এনে দিতে না পারায় তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এটি আত্মহত্যা নয়, তানজিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চে...

২০২৬-০৮-২৪ ২১:৫৯

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯