সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

মোবাইল ব্যবহারকারীদের ৪২ শতাংশের ইন্টারনেট নেই

মোবাইল ব্যবহারকারীদের ৪২ শতাংশের ইন্টারনেট নেই

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের এখনো প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত বলে জরিপে উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপ বলছে—বিশেষ করে নারীরা পিছিয়ে রয়েছেন।

বিবিএসের জরিপে দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। আর স্মার্টফোন ব্যবহারকারী ৭৩ শতাংশ।

জরিপ আরও বলছে, বাংলাদেশে বর্তমানে একক ইন্টারনেট ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। সংখ্যায় যা প্রায় ৭ কোটি ৬ লাখ মানুষ।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও গ্লোবাল ডিজিটাল ইনসাইটের গত বছরের তথ্যমতে, ইন্টারনেট ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১০০টি দেশেরও পরে। এমনকি দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আরও

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১