বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

ফোল্ডেবল আইফোন ডুও নিয়ে এলো অ্যাপল

ফোল্ডেবল আইফোন ডুও নিয়ে এলো অ্যাপল

প্রায় দুই হাজার ডলারের ফোন। দেখতে অনেকটা পাসপোর্টের মতো। ভাঁজ খুললেই সামনে চলে আসছে ৭ দশমিক ৬ ইঞ্চির বড় পর্দা। স্মার্টফোনের বাজারে এবার এমনই চমক নিয়ে হাজির অ্যাপল।

প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই ফোনের নাম ‘আইফোন ডুও’। এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।

ভাঁজ করা অবস্থায় ফোনটি সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যাবে। আর খুলে ফেললেই পাওয়া যাবে বড় পর্দা। অনুভূমিক কিংবা উল্লম্ব—দুইভাবেই ব্যবহার করা যাবে ৭ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে।

অ্যাপলের দাবি, খোলা অবস্থায় এটিই তাদের সবচেয়ে পাতলা আইফোন। তবে চীনা নির্মাতাদের ফোল্ডেবল ফোনের তুলনায় আইফোন ডুও কিছুটা মোটা।

নতুন আইফোনের নকশায় ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম বডি ও বিশেষভাবে তৈরি হিঞ্জ। অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে এটি প্রতিষ্ঠানটির অন্যতম বড় পণ্য পরিবর্তন।

টার্নাসের ভাষ্য, বাজারের অনেক ফোল্ডেবল ফোন দেখতে আকর্ষণীয় হলেও দৈনন্দিন ব্যবহারে সেগুলো খুব একটা সুবিধাজনক নয়। তাই আইফোন ডুওকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি সহজে পকেটে রাখা যায় এবং প্রয়োজন হলে আইপ্যাডের মতো বড় পর্দার অভিজ্ঞতাও পাওয়া যায়।

শুধু বিনোদন নয়, কাজের ক্ষেত্রেও ডুওকে কার্যকর করতে চায় অ্যাপল। এতে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো যাবে এবং বড় পর্দায় একাধিক উইন্ডো খোলা রাখা যাবে। জুম কলে একসঙ্গে অনেক অংশগ্রহণকারী দেখা যাবে। পাশাপাশি স্ল্যাকের বার্তাও তুলনামূলক বড় পরিসরে দেখা যাবে।

ফোনটির ভেতরে থাকছে অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ। সঙ্গে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব সি২ মডেম। কোয়ালকমের চিপের ওপর নির্ভরতা কমানোর ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রেও বড় দাবি করেছে অ্যাপল। ডুয়াল স্ক্রিন মিলিয়ে মিশ্র ব্যবহারে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। মাত্র ২০ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও

প

প্রযুক্তি

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শোবার ঘরে জায়গা করে নিচ্ছে মস্তিষ্কের সংকেত পড়া এয়ারবাড: বদলে যেতে পারে জীবন ও চিন্তা

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এবার বাজারে এল মস্তিষ্কের সংকেত বা সিগনাল মেপে দেখার বিশেষ এয়ারবাড। বিজ্ঞানের কল্পকাহিনির মতো শ...

২০২৬-০৮-৩১ ১৩:১৮

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০